স্কুলের বাথরুম থেকে ভেসে এলো গোঙানির শব্দ, পরে মিলল ছাত্রী

স্কুলের বাথরুম থেকে ভেসে এলো গোঙানির শব্দ, পরে মিলল ছাত্রী

 

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি বিদ্যালয় ছুটি হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সেখানকার শৌচাগার থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে তাকে উদ্ধার করেন নির্মাণশ্রমিকেরা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।


পুলিশ ও ওই ছাত্রীর ভাষ্য, বিদ্যালয় ছুটির পর একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত সে। তবে ঘটনার দিন তার পড়া ছিল না। বেলা দুইটার দিকে ক্লাস শেষে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে একজন শিক্ষকের সঙ্গে কথা বলে বাড়ি ফেরার আগে শৌচাগারের দিকে যায় সে। সেখানে ঢোকার আগে পেছন থেকে কেউ তাকে আঘাত করে বলে জানায় ওই ছাত্রী।


শুক্রবার (২১ আগস্ট) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই ছাত্রী জানায়, আঘাত পেয়ে চিৎকার করতে গেলে হাত দিয়ে মুখ চেপে ধরে নাকে কোনো একটি পদার্থ স্প্রে করা হয়। এরপর সে আংশিক অচেতন হয়ে পড়ে। তবে কিছুটা জ্ঞান ছিল। এ সময় কেউ একজন ব্লেড দিয়ে তার হাতে আঘাত করছিল বলেও সে অনুভব করে। হামলাকারীদের নেশাগ্রস্ত মনে হয়েছিল বলে জানায় ওই ছাত্রী।



জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে, তার হাত-পা ও মুখ বাঁধা। কয়েকজনের কথাবার্তার শব্দও শুনতে পায়। হাত বাঁধা অবস্থায় দরজায় ধাক্কা দিতে থাকে সে। পরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে থাকা শ্রমিকেরা শৌচাগারের তালা ভেঙে তাকে উদ্ধার করেন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ