।
গণঅভ্যুত্থানে নিহত শহিদদের পরিবার ও আহতদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। শহিদদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহতদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা ভাতা প্রদান করা হবে।
এছাড়া, আহতদের দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং শহিদদের পরিবারের জন্য রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
ফাউন্ডেশন থেকে জানান হয়েছে, আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে, তবে ফাউন্ডেশন তাদের জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এই ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য বাংলাদেশি প্রবাসী, সংস্থা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানদের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, 'জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন' এর জন্য ১০০ কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এবং এর কোষাধ্যক্ষ হয়েছেন কাজী ওয়াকার আহমেদ।


0 মন্তব্যসমূহ